Posts

Showing posts from July, 2021

Relationship Guide: আপনিও কি টক্সিক সম্পর্কে আছেন, কীভাবে বুঝবেন? সাহায্য করলাম আমরা

Image
 সম্পর্ক কী? সেটা কি শুধু একজন প্রেমিক বা প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ? এর পরিণতি কি সবসময়ই ভালো হয়?নাকি কখনো কখনো ক্ষতির কারণ হয়ে ওঠে এটি আমাদের জীবনে? কীভাবে বুঝব কোনো সম্পর্ক আমাদের জন্য ক্ষতিকর কি না? এই সব প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব আমরা। বর্তমানে একটা টার্ম আমরা প্রায়ই আমাদের চারপাশে শুনতে পাই - 'টক্সিক রিলেশনশিপ ' (toxic relationship) । শব্দটি মুখে উচ্চারণ করতে যতটা সহজ মনে হয় বাস্তবে এটিকে চিহ্নিতকরণের কাজ কিন্তু এতটাও সহজ নয়। 'সম্পর্ক' একটি খুব সুন্দর শব্দ। আমাদের আশপাশের প্রত্যেকটি মানুষের সঙ্গে আমাদের একটি সম্পর্ক থাকে, কিন্তু এই সবকিছুর মধ্যে যেটি আমাদের কাছে একটু বেশিই গুরুত্ব পায় তা হল প্রেমিক বা প্রেমিকার সাথে গড়ে ওঠা সম্পর্কটি। মানুষের মনে প্রেমের অনুভূতি গড়ে ওঠে 'টিন-এজ'-এ। আমাদের মনে অনেক সুন্দর অনুভূতির সৃষ্টি করে। কিন্তু সবসময় সেই স্মৃতির সুখকর হয় না। একটি টক্সিক অর্থাৎ বিষাক্ত সম্পর্ক আপনার জীবনে মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। অথচ সেটিকে টক্সিক হিসেবে আইডেন্টিফাই করা অথবা বুঝতে পারলেও নিজের প্রিয় মানুষটিকে টক্সিক বলে বিশ্বাস করতে পারা অনেক সময় আম...

সম্পর্কে মাত্রাহীন অধিকার বোধ যখন আপনার শ্বাসরোধ করে, কীভাবে সামাল দেবেন পরিস্থিতি?

Image
 টক্সিক সম্পর্ক। এই বিষয়টি কম বেশি আমাদের সবার কাছেই যথেষ্ট পরিচিত। অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। সত্যি বলতে টক্সিক সম্পর্কে ভুক্তভুগী ছিলাম আমিও।   আমরা অনেকেই টক্সিক সম্পর্কে ছিলাম। কেউ মনের জোরে বেরিয়ে এসেছি। কেউ সম্পর্ক থেকে বেরোতে পারিনি। এখনও সেই সম্পর্কেই আছেন। আজ আমি আমার অভিজ্ঞতার কথা লিখছি, কারণ আমি যা ভুল করেছি আমি চাই না আপনারা কেউ সেই ভুল করুন। কারণ এই ভুলের পরিণাম কতটা খারাপ হতে পারে আর কতটা মানসিক যন্ত্রণা দিতে পারে তা আজ আমি জানি। আমি চাই না আপনারও সেই মানসিক যন্ত্রণা ভোগ করুন।  মাত্রাহীন অধিকারবোধ ক্ষতি করে আমরা সকলেই ভালোবাসা চাই। তাই ভালোবাসার জন্য সবকিছু করতেও পিছুপা হই না হয়তো। প্রত্যেক সম্পর্কেই একজন সঙ্গী অপরজনকে নিয়ে পসেসিভ হয়। সম্পর্কে মিষ্টি পসেসিভনেস (possessiveness) বা জেলাসি বেশ উপভোগও করা যায়। কিন্তু এই বিষয়টি একটি মাত্রা ছাড়িয়ে গেলেই সেখানেই শুরু হয় সমস্যা। একইভাবে সমস্যা হয়, যখন আপনার সঙ্গী আপনার উপর তাঁর মতামত চাপিয়ে দিতে শুরু করে। আপনাকে জোর করতে শুরু করে।  যেমন, আপনার একটা জামা পছন্দ হয়েছে। কিন্তু আপনার ভালোবাসার মানুষট...