Relationship Guide: আপনিও কি টক্সিক সম্পর্কে আছেন, কীভাবে বুঝবেন? সাহায্য করলাম আমরা
সম্পর্ক কী? সেটা কি শুধু একজন প্রেমিক বা প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ? এর পরিণতি কি সবসময়ই ভালো হয়?নাকি কখনো কখনো ক্ষতির কারণ হয়ে ওঠে এটি আমাদের জীবনে? কীভাবে বুঝব কোনো সম্পর্ক আমাদের জন্য ক্ষতিকর কি না? এই সব প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব আমরা। বর্তমানে একটা টার্ম আমরা প্রায়ই আমাদের চারপাশে শুনতে পাই - 'টক্সিক রিলেশনশিপ ' (toxic relationship) । শব্দটি মুখে উচ্চারণ করতে যতটা সহজ মনে হয় বাস্তবে এটিকে চিহ্নিতকরণের কাজ কিন্তু এতটাও সহজ নয়। 'সম্পর্ক' একটি খুব সুন্দর শব্দ। আমাদের আশপাশের প্রত্যেকটি মানুষের সঙ্গে আমাদের একটি সম্পর্ক থাকে, কিন্তু এই সবকিছুর মধ্যে যেটি আমাদের কাছে একটু বেশিই গুরুত্ব পায় তা হল প্রেমিক বা প্রেমিকার সাথে গড়ে ওঠা সম্পর্কটি। মানুষের মনে প্রেমের অনুভূতি গড়ে ওঠে 'টিন-এজ'-এ। আমাদের মনে অনেক সুন্দর অনুভূতির সৃষ্টি করে। কিন্তু সবসময় সেই স্মৃতির সুখকর হয় না। একটি টক্সিক অর্থাৎ বিষাক্ত সম্পর্ক আপনার জীবনে মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। অথচ সেটিকে টক্সিক হিসেবে আইডেন্টিফাই করা অথবা বুঝতে পারলেও নিজের প্রিয় মানুষটিকে টক্সিক বলে বিশ্বাস করতে পারা অনেক সময় আম...